শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে র‌্যাবের হাতে ৪হাজার ইয়াবাসহ যুবক আটক

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০৬:৫৭ অপরাহ্ন

    শিবগঞ্জে র‌্যাবের হাতে  ৪হাজার ইয়াবাসহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ভারত থেকে আসা ইয়াবা সারা দেশে সরবরাহ করতেন শহিদুলইসলাম।ভারত থেকে আসা ইয়াবা সংগ্রহ করে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪০)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ হাজার ১০ পিস ইয়াাবাসহ তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

    সোমবার গভীর রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫,  চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শহিদুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।আটককৃত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে।র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধোবড়া বাজারস্থ ইমন আলীর বাড়ির পশ্চিম দিকে কানসাট-সোনামসজিদ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

    অভিযানে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম নেতৃত্ব দেন।র‌্যাব আরও জানায়, ৪ হাজার ১০ পিস ইয়াবা ছাড়াও শহিদুল ইসলামের কাছ থেকে নগদ এক হাজার টাকা জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম জানায়, তিনি আমদানি নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রিসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০৬:৫৭ অপরাহ্ন