শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ : পাসের হার ৮৫.৯২ %

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০৩:২৪ অপরাহ্ন

    নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ : পাসের হার ৮৫.৯২ %

    নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন. টি.কিউ.বি) সমাপনী পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৫.৯২ %। সোমবার (২৬ ডিসেম্বর) ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এ বছর সারাদেশে প্রায় ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্রছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ মোট ছয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছে ।
    সারাদেশের টপটেনে জায়গা পেয়েছে ৯৯ জন ছাত্রছাত্রী।

    ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ.-এর সাহেবজাদা, বোর্ডের মহাপরিচালক মদীনা প্রবাসী মাওলানা মাসীহুল্লাহ মাদানী নূরানী বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে সবার জন্য ফলাফল উন্মুক্ত করেন।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসীহুল্লাহ বলেন, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালিমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

    সভাপতির বক্তব্যে মাওলানা কালীমুল্লাহ জামিল হুসাইন বলেন, আমাদের শিশু-কিশোরদের মাঝে আদব আখলাক ও সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। আগামী প্রজন্মকে কুরআনিক সোসাইটি হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষিত শান্তিপ্রিয় দেশপ্রেমিক নিবেদিতপ্রাণ জনবল তৈরি করছে নূরানী বোর্ড।

    মুখ্য আলোচকের ভাষণে বোর্ড পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ঈমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল  কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও  ইখলাসের ফসল আজকের নূরানী তালিমুল কুরআন বোর্ড। তিনি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০৩:২৪ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০৩:২৪ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০৩:২৪ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০৩:২৪ অপরাহ্ন