শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সড়ক দুর্ঘনায় শার্শা পল্লী বিদ্যুতের কম্পিউটার অপারেটর নারীর মৃত্যু

    বেনাপোল প্রতিনিধি

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৫৬ অপরাহ্ন

    সড়ক দুর্ঘনায় শার্শা পল্লী বিদ্যুতের কম্পিউটার অপারেটর নারীর মৃত্যু

    যশোরের শার্শায় সড়ক জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

    আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় নূর ইসলাম নামে একজন আহত হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ এর ছেলে।

    পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় সকালে মটর সাইকেল যোগে সহকর্মী নূর ইসলামের সাথে শার্শার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপরে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্হলে তার মৃত্যু হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন হুসাইন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৫৬ অপরাহ্ন