শুভ বড়দিন উপলক্ষে পাইকগাছায় মতবিনিময় সভা

পাইকগাছা, খুলনা প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন

শুভ বড়দিন উপলক্ষে পাইকগাছায় মতবিনিময় সভা

পাইকগাছায় খ্রীষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে ৩ দিন ব্যাপী ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় ও শান্তি পূর্ন ভাবে বড়দিনের উৎসব পালনের জন্য উপজেলার ২৪ টি মিশন ও চার্চের লিডার ও চেয়ারম্যানবৃন্দ শুক্রবার সকালে ওসি মোঃ জিয়াউর রহমানের সাথে মতবিনিময় করে বড়দিনের আগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় বক্তব্য রাখেন  উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশন এর সভাপতি আন্দ্রীয় ডি রোজারিও, সহ-সভাপতি আন্দ্রীয় গাইন, পালক পিটার সরকার সহ অনেকে।

আয়োজকরা জানান,পৌরসভা, গড়ইখালী, লক্ষীখোলা ও চাঁদখালীর ক্যাথলিক মিশন সহ উপজেলার বিভিন্ন মিশনে বড় দিনের উৎসব হবে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিটি গীর্জায় খ্রীষ্টীয় জাগ উৎসবের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে এবং চলবে ৩ দিনব্যাপী। এ উপলক্ষে আলোচনা সভা, প্রার্থনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি পালিত হবে। এদিকে উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে, বড়দিন উপলক্ষে সরকারী ভাবে উপজেলার প্রত্যেকটি মিশনের জন্য  ৫’শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১৬ পূর্বাহ্ন