মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন

মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী, বিত্তবান ও বেসরকারি সংগঠনের নৈতিক দায়িত্ব রয়েছে। সেরকমই একটি মহতী সংগঠন হোপস (HOPES: Helping Organization for Promising and Energetic Students) যারা ১৯৯৫ সাল থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওস্থ এসিআই সেন্টারে হোপস এর 'বৃত্তি ও পুরস্কার প্রদান এবং ২১তম বার্ষিক সাধারণ সভা ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, শিল্পী ও শিক্ষার্থীরা কখনো গরীব ও দুস্থ হতে পারে না। তারা সৃজনশীলতার ধারক ও বাহক এবং ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তবে বিভিন্ন কারণে শিল্পী ও শিক্ষার্থীদের কেউ কেউ আর্থিকভাবে পিছিয়ে থাকতে পারে। প্রতিমন্ত্রী এসময় হোপস এর নতুন ভবন নির্মাণের জন্য তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন।

হোপস এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এম আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, ইমেরিটাস অধ্যাপক আবদুস সাত্তার মন্ডল, প্যারাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান, এফ এইচ আনসারী, আবদুর রাজ্জাক, জেড মাসুদ, ড. মো. হাসান আলী প্রমুখ। আরো বক্তব্য রাখেন হোপস এর সাধারণ সম্পাদক ও প্যারাগন গ্রুপের পরিচালক ইয়াসমিন রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, হোপস'র ২১তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সোনিয়া গ্রপের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তারকে নতুন মেয়াদে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন