শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে যৌতুকের বলি গৃহবধূ লাশের মূল্য ২ লাখ টাকা!

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ ডিসেম্বর, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে যৌতুকের বলি গৃহবধূ লাশের মূল্য ২ লাখ টাকা!

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার নারিকেলবাড়ি গ্রামে পূর্ণিমা শিকদার (১৯) নামের এক গৃহবধূ ঘরে থাকা বন নিধন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। গ্রাম্য সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয় ২ লক্ষ টাকা দেওয়া হবে তার দরিদ্র পরিবারকে।

    সরজমিনে গিয়ে জানা যায় যে, পূর্ণিমা শিকদারের স্বামী জুয়েল ডাকুয়া (২০) যৌতুকের জন্য তাকে একাধিকবার চাপ সৃষ্টি করলে নিরুপায় না হয়ে ঘরে থাকা বন নিধন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। গত ১৫ ডিসেম্বর শশুর বাড়িতে দুপুর সে বিষ খায়। বিষয়টি পরিবারের লোকজনে জানতে পেরে তাৎক্ষণিক নাজিরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যার রেজিস্ট্রেশন নম্বর- ১৮১৬৫/৩৭, ওয়ার্ড নং- ৫/৬, চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ তারিখ বিকেল সাড়ে তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত পূর্ণিমা শিকদারের পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, তার মেয়ে জামাই জুয়েল ডাকুয়া মোটরসাইকেল কেনা ও শশুর বাড়ির উত্তরাধিকার সূত্রে পাওনা জমি বিক্রি করে টাকা চেয়েছিলেন, তার দাবিকৃত টাকার আংশিক পরিশোধ করলেও পূর্ণাঙ্গ পরিশোধ করতে পারিনি বিধায় অন্যায় ভাবে মেরে মুখে বিষ ঢেলে দিয়েছে। পুলিশের কাছে মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। মৃত্যুর খবর শুনে তার জেঠু পরিতোষ শিকদার(৬০) সাথে সাথেই হার্ট ফেল করে মারা যায়।

    এ ব্যাপারে, গুয়ারেখা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব বলেন, ঘটনার বিস্তারিত আমি জানি, গ্রাম্য সালিশির মাধ্যমে মৃত পূর্ণিমার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ শশুর বাড়ি থেকে দুই লক্ষ টাকা দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেয়ে পক্ষ অত্যন্ত গরিব বলে মামলা মকর্দমায় জড়াতে চায় না।

    মৃত পূর্ণিমা শিকদার নেছারাবাদ উপজেলার দেবুদাসকাঠি গ্রামের বিকাশ শিকদারের মেয়ে। গত দশ মাস আগে ভালবেসে বিয়ে করেছিলেন একই কলেজের জুয়েল ডাকুয়া নামের সহপাঠীকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ ডিসেম্বর, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ন