শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় পদ্ধতির বোরো আবাদ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৫ পূর্বাহ্ন

    পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় পদ্ধতির বোরো আবাদ
    সমলয় বোরো আবাদ হচ্ছে পাইকগাছায়

    পাইকগাছায় প্রথম বারের মতো সমলয় বোরো আবাদ শুরু করা হয়েছে। সারাদেশের ন্যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এলাকার কৃষকরা এবারই প্রথম বারের মত সমলয় বোরো আবাদ করছে। উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সোনাতনকাটী মৌজায় এলাকার ৫২জন কৃষক চলতি মৌসুমে ৫০ একর জমিতে যান্ত্রিক উপায়ে সমলয় পদ্ধতির এসএল-৮-এইচ হাইব্রীড জাতের বোরো ফসলের আবাদ করছে।
     
    কৃষি বিভাগের উর্দ্ধতন ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার সকালে সাড়ে ৪ হাজার ট্রে’তে বীজতলার বীজ বপন করা হয়। এই পদ্ধতিতে ২জন শ্রমিক ১ ঘন্টায় ১ বিঘা জমির ধানের চারারোপন করতে পারবে। এতে ১ লিটার তেল খরচ হবে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে ১২ ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব হবে ৮ ইঞ্চি। সকল কৃষকরা একই জাতের ধানের চারা একই সময়ে একই সাথে রোপন করবে। এতে উৎপাদন খরচ অনেক কম এবং ফলন অনেক বেশি হবে। অন্য পদ্ধতিতের চেয়ে এ পদ্ধতিতে হেক্টর প্রতি নূন্যতম ৫শ কেজি ধান বেশি উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্তকর্তারা জানিয়েছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা নিজেরাই মাঠে নেমে বীজ বপন কাজ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কৃষি প্রকৌশলী দীপংকর বালা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, শাহিনুল ইসলাম, উত্তম কুমার কুÐ, এসএম মফিজুর রহমান, মিন্টু রায়, বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহমেদ, ডল্টন রায়, আফজাল হোসেন, সরাজ উদ্দীন মোড়ল, ফকির তৈয়েবুর রহমান, সাধক ঢালী, দেবদাশ রায়, অনিকা অধিকারী, কৃষক জিএম আব্দুস সাত্তার, তাজ উদ্দীন গাজী ও লুৎফর রহমান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৫ পূর্বাহ্ন