শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৪:১৮ অপরাহ্ন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামে বসতবাড়ির একটি বাগান থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তন্নি আক্তার (২৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তন্নি আক্তার গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

    তন্নি আক্তার উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের আবদুর রাজ্জাক আকনের মেয়ে। এ ঘটনায় গতকাল রাতেই রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।

    তন্নির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তন্নি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় বিয়ের পর থেকে বাবার বাড়ি উত্তর বড়মাছুয়ায় বসবাস করছেন। তাঁর স্বামী তৌহিদুল ইসলাম মোংলায় শ্রমিক হিসেবে কাজ করেন।

     তৌহিদুলের বাড়ি বরিশালের বানাড়িপাড়া উপজেলায়। গত বুধবার বিকেলে আসরের নামাজের পর তন্নি ঘর থেকে বের হন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পাননি। 


    গতকাল বিকেলে এক নারী স্থানীয় মান্নান আকনের বাগানবাড়ির একটি শুকানো নালার মধ্যে তন্নির লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


    রাজ্জাক আকন বলেন,  মেয়ে আমার সহজ–সরল হওয়ায় পাঁচ বছর আগে তাঁকে বিয়ে দিয়ে আমার বাড়িতে রেখে দিই। গত বুধবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। গতকাল বিকেলে এক নারী আমার বাড়ি থেকে ৫০০/৬০০ গজ দূরে মান্নান আকনের বসতবাড়ির বাগানের মধ্যে তন্নির গলাকাটা লাশ দেখতে পান। আমার মেয়েকে গলা কেটে হত্যার কারণ আমি বুঝতে পারছি না।


    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, ধারণা করা হচ্ছে তন্নিকে ডেকে নিয়ে ধর্ষণের পর গলা কেটে  হত্যা করা হয়েছে।

    মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গতকাল রাতে খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তদন্ত চলছে, হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৪:১৮ অপরাহ্ন