শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

    বেনাপোল প্রতিনিধি

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

    বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশী মোঃ শাহীন (২৯) নামে এক যুবকের মরদেহ বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পেট্রাপোল থানা পুলিশ। এসময় স্বজনদের চাপা কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।

    বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে লাশটি বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় চেকপোস্ট বিজিবি, ইমিগ্রেশন পুলিশ ও নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।

    স্বজনেরা জানায়, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শামসুর রহমান (ওরফে বাচা শামসুর) এর ছেলে শাহীন গত ১৩ ডিসেম্বর রাগ করে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যায়। পরে গত ১৫ ডিসেম্বর দেশে ফেরার সময় সে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ তাকে প্রচন্ড মারধোর ও শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে শাহীনের শাররীক অবস্থা খারাপ দেখে বিএসএফ সদস্যরা তাকে চিকিৎসার জন্য ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর গত শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বনগাঁর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ৮ দিন পর বৃহস্পতিবার রাতে তার মরদেহ ফেরত দেয় ভারতীয় পুলিশ।

    বেনাপোল চেকপোস্ট আইসিবি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, দু‘দেশেন প্রশাসন ও হাইকমিশনের হস্তক্ষেপে মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ ও পুলিশ। মরদেহটি পোর্ট থানা পুলিশ গ্রহন করেছেন।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন