শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় মহান বিজয় দিবস উদযাপিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ন

    পাইকগাছায় মহান বিজয় দিবস উদযাপিত
    পাইকগাছা উপজেলা প্রশাসনের বিজয় দিবস উদযান

    পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, আওয়ামী লীগ, বিএনপি, জাকের পার্টি, প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, পূজা উদযাপন পরিষদ, উপজেলা সিপিপি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, অনির্বাণ লাইব্রেরী, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, হাঁটার সাথী সংগঠন, রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল, দি রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুল, উপজেলা ভ‚মি কমিটি, ডিপ্লোমা কৃষিবিদ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন করা হয়।


    এরপর সকাল সাড়ে ৮ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিকাল সাড়ে ৪ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত শপথ বাক্য পাঠ করেন হাজারও মানুষ, সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, আব্দুল ওহাব বাবলু, বজলুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএ গফুর ও সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৮:৩২ পূর্বাহ্ন