শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আগামী ১ জানুয়ারি বই উৎসব

    যশোরের তিন উপজেলায় চাহিদার তুলনায় বই এসেছে অনেক কম

    বেনাপোল প্রতিনিধি

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    যশোরের তিন উপজেলায় চাহিদার তুলনায় বই এসেছে অনেক কম

    আর মাত্র ৯ দিন পরে হবে বই উৎসব। অথচ যশোরে তিনটি উপজেলায় চাহিদার তুলনায় বই প্রাপ্তির হার অনেক কম। তবে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বিদ্যালয়ে নতুন বই পৌঁছে যাবে। উৎসব করে শিক্ষার্থীদের হাতে সেই নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


    জানা গেছে, যশোরে শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় মাধ্যমিক, প্রাথমিক, দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে মোট বইয়ের চাহিদা ১৬ লাখ ৬১ হাজার ২২৭ পিস। চাহিদার বিপরীতে জেলায় বই এসে পৌঁছেছে ৬০ লাখ ৯৭৯ পিস। এখনো বাকী আছে ১০ লাখ ৬০ হাজার ২৪৮ পিস।
    জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চাহিদার ৮ লাখ ৩০ হাজার ১১৬ পিস বইয়ের মধ্যে এসে পৌছেছে  ২ লাখ ৮১ হাজার ২৯০ পিস।


    এর মধ্যে শার্শায় ৩ লাখ ২ হাজার ২০৭ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ২৫ হাজার ৩২ পিস। ঝিকরগাছায় ২ লাখ ৮০ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৯৫ হাজার ৫০ পিস ও চৌগাছায় ২ লাখ ৪৭ হাজার ৭০৯ পিস বইয়ের মধ্যে এসেছে ৬১ হাজার ২০৮ পিস।  


    প্রাথমিকে ৪ লাখ ৩৯ হাজার ৯২ পিস বইয়ের মধ্যে এসেছে ১ লাখ ৫৯ হাজার ৯২৬ পিস বই। এরমধ্যে শার্শায় ১ লাখ ৮০ হাজার ৫১ পিস বইয়ের মধ্যে এসেছে ৬৫ হাজার ৪৯০ পিস। ঝিকরগাছায় ১ লাখ ৪৮ হাজার ৪৪৩ পিস বইয়ের মধ্যে এসেছে ৫৪ হাজার ৩২৪ পিস ও  চৌগাছায় ১ লাখ ১০ হাজার ৫৯৮ পিস বইয়ের মধ্যে এসেছে ৪০ হাজার ১১২ পিস।


    দাখিলে বইয়ের চাহিদার ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ পিস বইয়ের মধ্যে এসেছে ৭৬ হাজার ৪৪৯ পিস। এরমধ্যে শার্শায় ১ লাখ ৩ হাজার ৬৯২ পিস বইয়ের মধ্যে এসেছে ৩২ হাজার ৫০০ পিস। ঝিকরগাছায় ৭৮ হাজার ৮১০ পিস বইয়ের মধ্যে এসেছে ২৬ হাজার ৬৮০ পিস ও চৌগাছায় ৬৭ হাজার ৬৭ পিস বইয়ের মধ্যে এসেছে ১৭ হাজার ২৬৯ পিস।


    এবতেদায়ীতে ১ লাখ ৩ হাজার ৭৫০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬৬ হাজার ৬০০ পিস। এরমধ্যে শার্শায় ৪৫ হাজার ২৬৪ পিস বইয়ের মধ্যে এসেছে ২৯ হাজার ৬৩২ পিস। ঝিকরগাছায় ৩২ হাজার ৬৫০ পিস বইয়ের মধ্যে এসেছে ২২০০০ পিস ও চৌগাছায় ২৫ হাজার ৮৩৬ পিস বইয়ের মধ্যে এসেছে ১৪ হাজার ৯৬৮ পিস।
    এসএসসি ভোকেশানলে এ তিনটি উপজেলায় ৩৮ হাজার ৭০০ পিস বইয়ের মধ্যে এসেছে মাত্র ১৬ হাজার ৭১৪ পিস বই। এর মধ্যে শার্শায় ১০ হাজার ৫০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৫ হাজার ৮০০ পিস। ঝিকরগাছায় চাহিদার ১৫০০০ হাজার পিস বইয়ের মধ্যে এসেছে  ৪ হাজার ৩০২ পিস ও চৌগাছায় ১৩ হাজার ২০০ পিস বইয়ের মধ্যে এসেছে ৬ হাজার ৬১২ পিস।


    এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম জানান, বই আসতে শুরু করেছে। এ মাসের মধ্যে সব বই এসে যাবে। নতুন বছরে উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। একই কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম।


    শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, যে সব বই এখনো বাকি আছে সেগুলো নির্দিস্ট তারিখের আগে পৌছে যাবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বিদ্যালয়ে নতুন বই পৌঁছে যাবে। নতুন বছরের প্রথম দিনে ব্যাপক উৎসব করে শিক্ষার্থীদের হাতে সেই নতুন বই তুলে দেয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন