শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বৃদ্ধা মাকে মারপিট করায় পাইকগাছায় ছেলে হালিম শিকারী গ্রেফতার

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    বৃদ্ধা মাকে মারপিট করায় পাইকগাছায় ছেলে হালিম শিকারী গ্রেফতার

    বৃদ্ধা মাকে মারপিট করায় মায়ে’র মামলায় পাইকগাছায় গড়ইখালী'র আলোচিত হালিম শিকারী (৪৫) পুলিশের খাচায় বন্ধি। মঙ্গলবার বিকেলে গড়ইখালী আয়ুব ও মোছা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে হালিম তার বৃদ্ধা মা জরিনা বিবি (৬৫) কে পিচের রাস্তার উপর টেনে-হেচড়ে উপুর্যপুরি মারপিট করে আহত করেন। এর পুর্বেই সে পরিবারের সদস্যদেরও মারপিট করেন। এ ঘটনায় বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশ হালিম শিকারীকে আটক করে থানা হেফাজতে নেয়।

    থানায় এজাহার ও হালিম শিকারীর পরিবার সুত্র জানায়, হোগলারচকস্থ বাড়ীর কাছে হালিম শিকারীর একটি প্লোল্টি ফার্ম রয়েছে। সে এ ফার্মের টাকার প্রয়োজনে পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবী করেন। এত টাকা দিতে আপত্তি করায় হালিম ওয়ারেশ সুত্রের দাবী করে তার অংশের জমি বন্ধক রাখার কথা বলে এক জনের কাছে ৫০ হাজার টাকা চায়। কিন্তু এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ও বিরোধ সৃষ্টি হলে শুরুতে স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়েকে লাঞ্ছিত করে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে গড়ইখালী কলেজের কাছে পিচের রাস্তায় ফেলে হালিম শিকারী অমানুষিক ভাবে তার বৃদ্ধা মা’কে মারপিট করে আহত করেন। এ ঘটনায় আহত জরিনা বেগম সন্ধ্যায় থানায় পৌঁছে পুলিশের কাছে ছেলের উপযুক্ত বিচার দাবী করে কান্নায় ভেঙে পড়েন। তবে এ সময় হালিম মারপিটের কথা স্বীকার করে ক্ষমা চাইলেও বৃদ্ধা মা ক্ষমা করেননি। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় মা বাদী হয়ে হালিমের বিরুদ্ধে থানায় মামালা করেছেন,যার নং-২২।

    এদিকে হালিম শিকারী সহ কয়েক জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে গড়ইখালী ইউনিয়নের শান্তার লিটন গাজীর স্ত্রী নার্গিস বেগম (৪৮) নামে এক গৃহবধু থানায় আরোও একটি এজাহার দাখিল করেছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজি,অস্ত্র সহ বিভিন্ন মামলার আসামী হালিম শিকারী একজন চিহ্নিত মামলাবাজ ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মানুষের ফাঁদে ফেলে ক্ষতি করা তার নেশা ও পেশা হযে দাড়িয়েছে।

    নার্গিস বেগম জানান, আমার স্বামী লিটন গাজী ইট ভাটা সর্দার হিসেবে ব্যবসা করেন এবং বিভিন্ন ভাটায় লোক পাঠায়। কিন্তু এখান থেকে সুভিধা নিতে হালিম শিকারী ও তার লোকেরা স্বামীর কাছে ২ লাখ টাকার চাঁদাদাবী করেন। তিনি অভিযোগ করেন টাকা দিতে অস্বীকার করলে হালিম বাহিনী গত ১০ ডিসেম্বর  রাত ৯ টার দিকে আমার বাসতঘরের কাছে ফেলে মারপিট করে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় লিটন গাজীর স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে হালিম শিকারী, ইয়াসমিন শিকারী, লিটন শেখ সহ ৪/৫ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন।

    সর্বশেষ মামলাবাজ আলোচিত হালিম শিকারীর গ্রেফতারের ঘটনায় গড়ইখালী'র গোটা এলাকায় স্বস্তি ফিরে আসার খবর পাওয়া গেছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন