শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে চোরাই ইজিবাইক ও ব্যাটারিসহ ২ যুবক গ্রেফতার

    বেনাপোল প্রতিনিধি

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন

    বেনাপোলে চোরাই ইজিবাইক ও ব্যাটারিসহ ২ যুবক গ্রেফতার

    যশোরের বেনাপোলে চুরি হওয়া ইজিবাইক ও ৫টি ব্যাটারিসহ চোরচক্রের দুই সদস্য মোমিন (৩২) ও দেলোয়ার (৩৪) কে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

    বুধবার বিকেলে বেনাপোল বাজারের একটি গ্যারেজে ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোমিন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কওছার আলীর ছেলে ও দেলোয়ার একই গ্রামের রবিউলের ছেলে।

    পুলিশ জানায়, গত রোববার (১৮ ডিসেম্বর) যশোর সদরের বোলপুর এলাকা থেকে যশোর বাজারে ইজিবাইক ভাড়া নিয়ে আসেন মুনতাজ আলীর ছেলে রফিকুল ইসলাম। এসময় সে ইজিবাইক রেখে বাজারে বাজার করছিল। পরে এসে দেখে ইজিবাইক নেই। বুধবার সকালে সে জানতে পারে বেনাপোল বাজারে তার ইজিবাইকটি যন্ত্রাংশ খুলে বিক্রি হচ্ছে। পরবর্তীতে তিনি পোর্ট থানা পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ৫টি ব্যাটারিসহ ইজিবাইকটি উদ্ধার করে। এ সময় মোমিন ও দেলোয়া কে গ্রেফতার করা হয়।
     
    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, আটক আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪১ পূর্বাহ্ন