শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

     বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের আলোচনা সভা

    বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে Highfield trinity Church Holland place, Sheffield, S2 4US,United Kingdom এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম মোহিদ আলী মিঠুর সভাপতিত্বে ও যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেফিল্ড আওয়ামী লীগ নেতা আবাবুর রহমান মিরন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শেফিল্ডের লর্ড মেয়র কাউন্সিলর Sioned-Mair Richards, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জলবায়ু পরিবর্তন ও নেট জিরো বিষয়ক ছায়ামন্ত্রী Olivia Blake MP, শেফিল্ড সিটি কাউন্সিল লিডার Councillor Terry Fox, শেফিল্ডের সাবেক লর্ড মেয়র Councillor Denise Fox এবং Councillor Mary Lea.

    সভাপতির বক্তেব্যে এম মোহিদ আলী মিঠু বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিন্ন করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিল। এ বিজয় বাঙালির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন।


    এম মোহিদ আলী মিঠু আরো বলেন, আমাদের মহান বিজয়কে ৫১ বছর পরও আমরা সুসংহত করতে পারিনি। বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি যারা আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধরেরা, বিএনপির যে সব নেতা স্বাধীনতাবিরোধী ছিল তারা এবং বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’ মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবারও প্রতিহত করতে হবে।’ পরাজিত ও সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    তিনি বলেন, বিএনপিসহ দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী সব অপশক্তি ও ষড়যন্ত্রকে দমন-নির্মূল করে ২০৪১ সাল নাগাদ একটি পরিপূর্ণ উন্নত দেশে পরিণত করা এবং বঙ্গবন্ধুকন্যা রূপায়িত ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করাই আমাদের আওয়ামী লীগ সরকারের স্বপ্ন।

    শেফিল্ড আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে আজ বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সবাই প্রশংসা করছে। কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে, স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আটছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ভুল তথ্য উপাত্ত দিচ্ছে এবং দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

    মোহিদ আলী মিঠু বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন একে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার কারণে তিনি সেসব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি সাধন করেছে। আমরা মধ্যম আয়ের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছি।

    অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শেফিল্ড আওয়ামী লীগ নেতা মতিউর রহমান শাহিন, সুফিয়ান আহমদ চৌধুরী, হাজী মোঃ মোবারক আলী, আব্দুল মতিন, আলাউর রহমান উজ্জ্বলসহ শেফিল্ড আওয়ামী লীগের অন্যান নেতৃবৃন্দ।

    অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন নীলা পাল ও সাফা বেগম।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন