শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাকসেস ফাউন্ডেশন সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৫ পূর্বাহ্ন

    সাকসেস ফাউন্ডেশন সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সাকসেস ফাউন্ডেশন সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ফাউন্ডেশন মোটিভেশন ও মেডিটেশন কার্যক্রমের পাশাপাশি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে হতাশ, বিপথগামী ও লক্ষ্যহীন ছাত্রছাত্রীদের সঠিক পথে আনতে নিরলস কাজ করে যাচ্ছে। এ বছর দুই বাংলার গুণী ব্যক্তিত্বদের স্ব স্ব কাজের স্বীকৃতিস্বরূপ সাকসেস অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করার জন্য সাকসেস ফাউন্ডেশন ও পুরস্কারপ্রাপ্ত গুণিজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

    প্রতিমন্ত্রী বুধবার বিকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদ মিলনায়তনে সাকসেস ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও সাকসেস অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক ও রক্তের বন্ধনে আবদ্ধ। মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলো তা কখনো ভোলার নয়। বাংলাদেশ তা চিরকাল স্মরণে রাখবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের প্রায় নয় হাজার সৈন্য আত্মদান করেছে, তাছাড়া তারা অস্ত্র দিয়ে আমাদের সহায়তা করেছে। বন্ধুপ্রতিম এ দেশ আমাদের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে; অন্ন, বস্ত্র ও বাসস্থান দিয়ে সহযোগিতা করেছে। এবং এর মাধ্যমে স্বাধীনতা অর্জনকে সহজতর করেছে।

    সাকসেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

    শুভেচ্ছা বক্তৃতা করেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, ভারতের পশ্চিমবঙ্গের কবি অগ্নিশিখা প্রমুখ।

    অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অভিনয়ে অধ্যাপক রহমত আলী,কবিতায় মিনার মনসুর, কথাসাহিত্যে ইছহাক খান, আবৃত্তিতে সৈয়দ ইসমত তোহা, সংগীতে মনিরুল ইসলাম, সংগঠক হিসেবে ম. শফিকুর রহমান ও ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু এবং ভারত থেকে কবিতায় অরুণ কুমার চক্রবর্তী, অগ্নিশিখা ও আরণ্যক বসু, সংস্কৃতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাঃ পার্থ সারথী মুখার্জী, সংগীতে তন্ময় মুখোপাধ্যায়, প্রশান্তধারা ও শর্বরী চ্যাটার্জী এবং আবৃত্তিতে সুমন মুখোপাধ্যায়কে  সাকসেস অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৫ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৫ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৫ পূর্বাহ্ন