শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরের মেয়ে সারগাম কৌশল

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন

    মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরের মেয়ে সারগাম কৌশল

    বিবাহিত নারীদের সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড ২০২২-এ বিশ্বের বিভিন্ন দেশের ৬৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন জম্মু ও কাশ্মীরের মেয়ে সারগাম কৌশল।

    রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোঝলমলে আয়োজনের আসরে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় সারগামকে। সারগামকে শুভেচ্ছা জানিয়ে মিসেস ইন্ডিয়ার এক ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘দীর্ঘ অপেক্ষার ইতি ঘটল। ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেলাম।’

    ২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন; যদিও ১৯৮৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২১ বছর পর ভারতে মুকুট আনলেন সারগাম।

    ৩২ বছর বয়সী সারগাম মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, আধেয় লেখক ও চিত্রশিল্পী হিসেবে কাজ করেছেন। জম্মু ও কাশ্মীরে জন্ম হলেও সারগাম এখন বাস করেন মুম্বাইয়ে। তিনি জম্মুর গান্ধীনগর উইমেন কলেজ থেকে স্নাতক করেছেন।

    বিয়ের আগে তাঁকে মডেলিংয়ে দেখা যায়নি। বিয়ের পর মডেলিংয়ে যাত্রা সারগামের। স্বামীর উৎসাহে চলতি বছরের জুনে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান তিনি। ভারতের ৫৩ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে মিসেস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে অংশ নেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন