শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় র‌্যাবের হাতে ৫ ভূয়া ডাক্তার গ্রেফতার

    মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন

    পত্নীতলায় র‌্যাবের হাতে ৫ ভূয়া ডাক্তার গ্রেফতার

    নওগাঁর পত্নীতলায় ৫ ভূয়া ডাক্তার কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ।  উপজেলার নজিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার ( ২০ ডিসেম্বর ) দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃতরা হলেন পত্নীতলা উপজেলার পুঁইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে শ্রী চপল চৌধুরী ( ২৬ ),  চকশিবরাম গ্রামের শ্রী ভক্তভূষণ সরকার এর ছেলে শ্রী গোলাপ সরকার (৩২),  আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদ এর ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) ও নজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার (১৯ ডিসেম্বর ) সন্ধায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে  পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

    এসময় দুটি জাল অটো সিল, বিভিন্ন অটো সিল ১৫০ টি, ছয়টি প্রেসক্রিপসন প্যাড, পাঁচটি সার্জিকেল টুলবক্স, ছয়টি রক্তচাপ মেশিন, চারটি সার্জিকেল কাচি, ছয়টি স্টেথোস্কোপ এবং একটি  চোখের দৃষ্টি মাপা যন্ত্রসহ  চিকিৎসা কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় শ্রী চপল চৌধুরী, শ্রী গোলাপ সরকার, আবুল কাশেম মিঠু, মোশারফ হোসেন রাজু ও গোলাম সারোয়ার সোহান কে গ্রেফতার করা হয়।


    সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- গ্রেফতারকৃতরা নিজেদের ফার্মেসির দোকানে চেম্বার বসিয়ে কোন ধরণের ডিগ্রী ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। কেউ শরীরের ভাঙ্গা হারের সার্জিক্যাল প্লাস্টার আবার কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসাবে  পরিচয় দিতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত রুজু করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন