শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শায় যুবককে কুপিয়ে জখম

    বেনাপোল প্রতিনিধি

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    শার্শায় যুবককে কুপিয়ে জখম

    পূর্ব শত্রুতার জেরে যশোরের শার্শায় জাহাঙ্গীর আলম আশিক (২০) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত জাহাঙ্গীর আলম আশিক শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুলের ছেলে।

    সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর আলম আশিককে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।  বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

    এলাকাবাসী জানায়, আহত আশিকের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বেশ কয়েকদিন আগে গোড়পাড়ার এক ব্যবসায়ীর মোটর সাইকেল আটকিয়ে দেড় রাখ টাকা ছিনতাই করে নেয়। সে একটি কিশোর গাং এ নেতৃত্ব দিয়ে আসছে এলাকায়। যারতার কাছ থেকে টাকা উদ্ধার করার নামে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে।  

    গত ইউপি নির্বাচন নিয়ে গোড়পাড়ার গ্রামের ইদ্রিসের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শার্শা থানায় একাধিক মামলা চলমান রয়েছে। ঘটনার দিন সোমবার বিকালে আশিক কন্দর্পপুর হতে গোড়পাড়া বাজারে আসছিলো। পথিমধ্যে গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার পিকুল, বাবু, ইদ্রিস, আনন্দ, জালাল ও নুরুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার আতœচিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    এ ব্যাপারে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল জানান, বিষয়টি শুনেছি। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

    শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই গ্রæপের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:১২ পূর্বাহ্ন