শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্যানেলে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    প্যানেলে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে সমাবেশ

    প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে সমাবেশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিবন্ধন প্রাপ্ত একটি গ্রুপ।

    দীর্ঘ ১৯৯ দিন ধরে চলমান গণ অনশন কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনের রাস্তায় এ সমাবেশ করে ‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’। এতে সারাদেশ থেকে বেশ সংখ্যক শিক্ষক প্রত্যাশী অংশ নেন। দাবি আদায়ে চুড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে সংগঠনটি বুধবার আরও বড় জমায়েত করবে বলে জানা গেছে।

    আন্দোলনকারীদের একজন কাকলী পারভীন জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সমাবেশ চলে। বুধবার লাগাতার কর্মসূচির ২০০ দিন হবে। এ দিন সারাদেশ থেকে আরও বেশি শিক্ষক প্রত্যাশী অংশগ্রহণ করবেন। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো।


    মঙ্গলবারের সমাবেশে বক্তারা বলেন, আমরা এনটিআরসিএ থেকে শিক্ষক নিবন্ধিতরা ২০০৫ সাল হতে এ পর্যন্ত ১৬টি ব্যাচের স্ব-স্ব নীতিমালার আলোকে সনদ পাওয়া সত্ত্বেও নিয়োগের আইনগত অধিকার থেকে বঞ্চিত। এতে দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ না পেয়ে বঞ্চিত ও মানবেতর জীবন-যাপন করছি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই একর্মসূচি পালন করা হচ্ছে।

    সমাবেশে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক জি. এম. ইয়াছিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২১ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন