শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • হারানো ডলার ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ

    বেনাপোল প্রতিনিধি

    ২১ ডিসেম্বর, ২০২২ ১২:১০ পূর্বাহ্ন

    হারানো ডলার ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ

    যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অনন্য কৃতিত্ব ও কাঙ্খিত সেবা পেয়ে খুশিতে পঞ্চমুখ হয়েছেন রাজশাহী ও বরিশাল জেলার দুই পাসপোর্ট যাত্রী। পোর্ট থানা পুলিশ সদস্যদের জন্য হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা।

    জানা যায়, সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে হার্টের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বরিশাল জেলার মালিকান্দা গ্রামের নুরে আলমের ছেলে মোঃ রিয়াজ পাসপোর্টসহ আমেরিকান ৪০০ ডলার ও কিছু নগদ টাকা হারিয়ে ফেলেন।

    বিষয়টি তাৎক্ষণিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানালে থানা পুলিশের চৌকস দল সিসিটিভি ফুটেজ এবং সোর্সের মাধ্যমে তার হারিয়ে যাওয়া ডলার উদ্ধার করে দেয়। উদ্ধারকৃত ডলার ও নগদ টাকা পেয়ে আবেগাপ্লুতে কেঁদে ফেলেন রিয়াজ।

    এসময় থানা পুলিশের প্রশংসা করে তিনি বলেন, এতো দ্রæত তার হারানো টাকা ডলার ফিরে পাবে কখনোই আশা করিনি। আমরা খুবই গরীব মানুষ। টাকাটা ফিরে না পেলে আমার হার্টের চিকিৎসা করাতে পারতাম না। স্যালুট বাংলাদেশ পুলিশের, স্যালুট বেনাপোল পোর্ট থানা পুলিশের প্রতি।

    অন্যদিকে মঙ্গলবার বেলা ১১ টার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানার বাবর আলীর ছেলে আবুল ফজল ভারত থেকে বাংলাদেশ ইমিগ্রেশন এসে কাজ শেষ করার পরে তার কাছে থাকা ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগের মধ্যে এক লাখ ৩০ হাজার টাকা, পাসপোর্ট, এটিএম কার্ড ও অন্যান্য জরুরী কাগজপত্র ছিলো। তিনি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছিলেন।

    এ ঘটনায়ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া তাৎক্ষণিকভাবে একই প্রক্রিয়ায় (সিসি ফুটেজ) থানা পুলিশের একটি টিম দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আবুল ফজলের ব্যাগটি উদ্ধার করে তার হাতে তুলে দেন।

    পৃথক দুটি ঘটনায় বাংলাদেশি দুই পাসপোর্টযাত্রীকে এমন নজিরবিহীন সেবা দেওয়ায় আনন্দে আত্মহারা পাসপোর্ট যাত্রীদের অনবদ্য প্রশংসায় এ যেন আরো গতি বাড়িয়ে দিলো পুলিশের কর্মকান্ডে।

    সেবা গ্রহীতা আবুল ফজল বলেন, আজ বেনাপোল পোর্ট থানা পুলিশ আমাকে যে ভাবে সহযোগিতা করলো তাতে আমি অনেক খুশি। তাদের কথা সারা জীবন মনে থাকবে।

    বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ তথা বেনাপোল পোর্ট থানা পুলিশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র কাজ করে পুলিশ। দুই পাসপোর্টযাত্রীকে তাৎক্ষণিকভাবে সেবা দিয়ে আমরাও আনন্দিত। #

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২১ ডিসেম্বর, ২০২২ ১২:১০ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ ডিসেম্বর, ২০২২ ১২:১০ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২১ ডিসেম্বর, ২০২২ ১২:১০ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২১ ডিসেম্বর, ২০২২ ১২:১০ পূর্বাহ্ন