পাইকগাছায় আ’লীগ নেতাদের জখমের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন

পাইকগাছায় আ’লীগ নেতাদের জখমের প্রতিবাদে মানববন্ধন

খুলনার পাইকগাছার লতায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে তিন জন আওয়ামীলীগ নেতা রক্তাক্ত জখমের প্রতিবাদে পাইকগাছার শামুকপোতা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে অপর গ্রুপের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলক বিহারী মন্ডলের সভাপতিত্বে  অনুষ্ঠিত মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহত সোহরাব আলী হাওলাদার, আলমগীর খলিফা ও দীপক রায়। এসময় উপস্থিত  ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রশিদুজ্জামান মোড়ল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রকাশ সরকার টুকু, কালিদাস মন্ডল, যুবনেতা বাবুলাল বিশ্বাস, ছাত্রনেতা প্রেমাংশু সরকার, দীলিপ দাস, বিষ্ণুপদ মন্ডল, অরিন্দম মন্ডল, জয়ন্ত সরকার,ও ফারখ সরদার। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার ও প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন