শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনার চর ছবির শুটিংয়ে পিরোজপুরে জায়েদ খান

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ন

    সোনার চর ছবির শুটিংয়ে পিরোজপুরে জায়েদ খান

    অভিনয়ে আজকাল ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। কিছুদিন আগে শেষ করলেন ‘বাহাদুরী’ নামের একটি ছবির কাজ। এখন ব্যস্ত আছে অন্য একটি ছবি নিয়ে। ‘সোনার চর’ নামের এ ছবির দৃশ্যধারণের কাজ চলছে তার নিজের শহর পিরোজপুরে।

    এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদ খান নিজেই জানিয়েছেন। রোববার নিজের ফেসবুকে শুটিংয়ের মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছেন নায়ক জায়েদ খান।

    সেখানে তিনি লিখেছেন, “নিজের প্রাণের শহর, পিরোজপুরে এসেছি, জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য।

    এটা আমার জন্মস্থান পিরোজপুর দ্বিতীয় কোনো চলচ্চিত্রের শুটিং। এর আগে ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের শুটিং করেছি এখানে। সবাই দোয়া করবেন।”


    ‘সোনার চর’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে একসঙ্গে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

    কিছুদিন আগে শেষ করা ‘বাহাদুরী’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, পরীমণি, সাইমন সাদিক প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন শফিক হাসান।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ন