"পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড)"এর ১ম প্রতিষ্ঠবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা ও অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত, অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকল চাকরিজীবীদের ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বক্তব্য, সংগঠনের ২০২৩ সালের ক্যালেন্ডারের মোরগ উন্মোচন, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের সম্মান প্রদান, প্রজেক্টর এর মাধ্যমে সরকারের উন্নয়ন ও কর্মকান্ড সাফল্যসমূহ প্রদর্শন করা হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুর রহমান জেলা প্রশাসক পিরোজপুর, বিশেষ অতিথি জনাব মোঃ সাইদুর রহমান পিপিএম-সেবা, পুলিশ সুপার,পিরোজপুর, জনাব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক মেয়র, পিরোজপুর পৌরসভা, পিরোজপুর, জনাব মোঃ ইকবাল কবির উপ-পরিচালক জেলা পিরোজপুর সমাজসেবা কার্যালয়, পিরোজপুর, সভাপতি জনাব মোঃ শামসুদ্দোহা পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০ গ্রেড), পরিচালনায় জনাব মোঃ সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক পিরোজপু্যর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদ (১১-২০গ্রেড) ও আরো অন্যান্য নেতৃবৃন্দ এ সময় এখানে উপস্থিত ছিলেন।