শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যশোরে বুনো আসাদ হত্যা মামলার আসামি মাঠ সুমন আটক

    বেনাপোল প্রতিনিধি

    ১৮ ডিসেম্বর, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন

    যশোরে বুনো আসাদ হত্যা মামলার আসামি মাঠ সুমন আটক

    যশোরের স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলার আসামি সুমন ওরফে মাঠ সুমনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাত ৭টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সুমন ওরফে মাঠ সুমন যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার আইয়ুব আলীর ছেলে।

    র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে . কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সেচ্ছাসেবকলীগ নেতা বুনো আসাদকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। একই অভিযোগে আরও একটি মামলা করেন আদালতে। ওই মামলায় সুমনসহ আরও তিনজনকে আসামি করা হয়।  ঘটনার পর থেকে সুমনসহ অন্য আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে র‍্যাবের একটি টিম ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সুমনকে গ্রেফতার করে।

    তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে আসাদ হত্যা বাদেও একাধিক হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং মাদক আইনে ১১টি মামলা রয়েছে। আলোচিত এই সন্ত্রাসী যশোর শহরের বেজপাড়াসহ অন্যান্য এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ মামলার অন্য আসামিরা হলেন- যশোর শহরের বেজপাড়া মাঠপাড়া এলাকার কাসেমের ছেলে হাসান ওরফে খাবড়ি হাসান, বেজপাড়া বনানী রোডের আক্কাচের ছেলে চঞ্চল, খোকনের ছেলে আকাশ, শহরের রায়পাড়া এলাকার বিপ্লব, বেজপাড়া এলাকার লিপন ওরফে বস্তা লিপন, শহরের বেজপাড়া বনানী রোড এলাকার বিশ্বজিৎ মুখার্জির ছেলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জি ওরফে উৎপল মুখার্জি ওরফে কানাই লাল কানু।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ ডিসেম্বর, ২০২২ ০৮:৪২ পূর্বাহ্ন