পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড,পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরল দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা স্কাউটস্, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, নিরাপদ সড়ক চাই (নিসচা), রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুল, দি রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুল, বর্ণমালা কিন্ডার গার্টেন স্কুল, বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি, টাউন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা ডায়াবেটিস সমিতি, উন্নয়ন সংস্থা উত্তরণ, নিজেরা করি, সোনালী ব্যাংক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপর সকাল ৮ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিকাল ৩ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান ও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।