শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

    বেনাপোল প্রতিনিধি

    ১৮ ডিসেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

    যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের বিপরীতেভারতের ঘোনার মাঠ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ভারতের বনগাঁর একটি হাসপাতালে শাহীন (২৯) নামে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই তুহিন। সে স্থানীয় পুটখালী গ্রামের শামসুর রহমান (ওরফে বাচা শামসুর) এর ছেলে।

    স্থানীয়রা জানায়, শাহীন পেশায় একজন মাদক ব্যবসায়ী। ভারতীয় মাদক ব্যবসায়ীদের সহায়তায় সে গত ১৩ ডিসেম্বর মাদক আনতে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যায়। পরে গত ১৫ ডিসেম্বর মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় সে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ তাকে প্রচন্ড মারধোর ও শারীরিক নির্যাতন করে। ওই সময় শাহীনের শাররীক অবস্থা খারাপ দেখে বিএসএফ সদস্যরা তাকে চিকিৎসার জন্য ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে বনগাঁর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

    স্থানীয় পুটখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার অপরাধে স্থানীয় পুটখালী গ্রামের শামসুর রহমানের ছেলেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নির্যাতন করে মেরে ফেলেছে বলে লোক মুখে শুনেছি। আসল ঘটনা কি সেটা এখন ও জানিনা।

    খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট  কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, পুটখালী সীমান্তের বিপরীতে ভারতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু খবর আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তার মৃত্যু কিভাবে হয়েছে কোনো মাধ্যমে আমরা জানতে পারিনি বা বিএসএফ ও আমাদের জানায়নি। খোঁজ খবর নেওয়ার চেস্টা করছি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৮ ডিসেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ ডিসেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৮ ডিসেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৮ ডিসেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন