শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওমরাহ টিকিট সিন্ডিকেটমুক্ত করার দাবি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ ডিসেম্বর, ২০২১ ১১:৩৬ অপরাহ্ন

    ওমরাহ টিকিট সিন্ডিকেটমুক্ত করার দাবি
    সংবাদ সম্মেলন

    বিমানের ওমরাহ টিকিট সিন্ডিকেটমুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। এছাড়া সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড.আব্দুল্লাহ আল নাসের লিখিত বক্তব্যে এসব দাবি জানান।


    তিনি বলেন, ওমরাহ টিকিট সিন্ডিকেটের দখলে চলে গেছে। ঢাকা-জেদ্দা রুটে বিমানের শত শত টিকিট বøক করে রাখছে সিন্ডিকেট চক্র। বিমানের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজস করে বুকিং অপশনে টিকিট বøক করে রাখায় কোনো সিট খালি নেই শো’করছে। ঢাকা-জেদ্দা রুটে বিমানের ভাড়া হচ্ছে ৬৭ হাজার টাকা কিন্তু টিকিট সিন্ডিকেট চক্র তা বিক্রি করছে ৭৮ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকায়। অর্থাৎ প্রতিটি টিকিটে ওমরাযাত্রীদের কাছ থেকে ১১ হাজার টাকা করে অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট চক্র।

    সংবাদ সম্মেলনে বলায়, হজ ও ওমরাহ মৌসুম এলেই বিমান হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দেয়, যা অনৈতিক ও ওমরাযাত্রীদের ওপর জুলুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩০% ওমরা ও হজযাত্রী পরিবহন করে। বাকি ৭০% যাত্রী পরিবহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো। এতে ভাড়া বাবদ কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে।

    বিমানের অযৌক্তিক ভাড়া প্রত্যাহার এবং বিমানের দুর্নীতিবাজ সেলস কর্মকর্তাদের কারণে প্রতি ফ্লাইটে প্রতিদিন ৬০ থেকে ৮০ জনের সিট খালি যাচ্ছে। যা জাতীয় সম্পদের বিশাল অপচয় হচ্ছে। এসব অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, টিকিট সিন্ডিকেট চক্র ওমরাযাত্রীদের কাছে চড়া দামে টিকিট বিক্রি করে শত শত কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এসব টিকিট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তদন্ত করে ফৌজদারি কার্যবিধি ও দন্ডবিধির অধীনে শাস্তির দাবি জানানো হয়।

    হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্যানেল প্রধান আব্দুস ছোবহান ভূঁইয়া, হাবের সাবেক শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা মো.তাজুল ইসলাম, মদিনা স্টার ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক ও মোস্তফা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আবু দাউদ ফয়সাল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর