বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বেনাপোল প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০২২ ১০:১৯ অপরাহ্ন

বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শার কাশিপুর ও ব্যাংদা সীমান্ত এলাকার অসহায় গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সীমান্তের কাশিপুর ও ব্যাংদা হাইস্কুল মাঠে ৩০০ গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩৫৫ জন নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, দুই সীমান্তবর্তী এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। যথাযথ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করে এ ক্যাম্প পরিচালনা করা হয়। এ ছাড়া চিকিৎসা সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৬ ডিসেম্বর, ২০২২ ১০:১৯ অপরাহ্ন