বেনাপোলে বিজয় দিবসে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

বেনাপোল প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

বেনাপোলে বিজয় দিবসে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

মহান বিজয় দিবসে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের ১৪৫ বিএসএফকে মিষ্টির ৪টি প্যাকেট উপহার দেওয়া হয়। বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কমান্ডার এস আই শ্রী পাওয়ান এর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।

এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা সহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বিজিবি দিবসের অগ্রীম শুভেচ্ছা জানান সুবেদার নজরুল ইসলাম। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৬ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৬ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৬ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন