শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহান বিজয় দিবসে আসছে 'ওমর ফারুকের মা'

    পিরোজপুর প্রতিনিধি

    ১৪ ডিসেম্বর, ২০২২ ০৭:৫০ অপরাহ্ন

    মহান বিজয় দিবসে আসছে 'ওমর ফারুকের মা'

    বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিচ্ছিন্ন একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ আসছে মহান বিজয় দিবসে জেলা ও উপজেলা পর্যায়ের প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হবে। 

     

    পরের দিন ১৭ ডিসেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

     

    চলচ্চিত্রের পরিচালক এম এম জাহিদুর রহমান (বিপ্লব) জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এই কাজটি মানুষ দেখবে, মুক্তিযুদ্ধের আরও একটি টুকরো চিত্র সম্পর্কে জানতে পারবে। চলচ্চিত্রটির বাণিজ্যিক কোনো দৃষ্টিভঙ্গি নেই। গত ৩ ডিসেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

     

    চলচ্চিত্রের গল্পটা পিরোজপুর জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক আর তার মায়ের। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে ‘ওমর ফারুকের মা’-এ মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব দিলারা জামান।

     

    এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল, রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদসহ আরো অনেকে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৪ ডিসেম্বর, ২০২২ ০৭:৫০ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৪ ডিসেম্বর, ২০২২ ০৭:৫০ অপরাহ্ন