শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেছারাবাদে জমিজমা নিয়ে সংঘর্ষ: আহত ২

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ ডিসেম্বর, ২০২২ ১০:২২ অপরাহ্ন

    নেছারাবাদে জমিজমা নিয়ে সংঘর্ষ: আহত ২

    পিরোজপুর নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শৈলেন্দ্রনাথ হালদার (৫৫) ও তার স্ত্রী অনিতা মন্ডল (৫০) কে পূর্ব শত্রুতা জের ধরে কুপিয়ে গুরুতর যখম অবস্থায় নেছারাবাদ উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ রোববার আনুমানিক সকাল ১০.০০ ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযুক্তরা হলেন সুভাষ বেপারী (৬০) সুরঞ্জিত বেপারী (২০) বিনয় মজুমদার (৫০) নয়ন মজুমদার (২০) ও সুদেব হাওলাদার (৪৪)

    প্রত্যক্ষদর্শী সুব্রত হালদার বলেন, তাদের দখলকৃত বাগানে সুপারি পারতে গিয়ে তারা হামলার শিকার হয়, পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সহ এলোপাতাড়ি আক্রমণ করেন, আমি হামলাকারীদের প্রতিহত করতে গেলে আমাকেও হামলা করে, এক পর্যায়ে আমার হাত কেটে রক্ত বেরোলে আমি মাটিতে লুটিয়ে পরি।

    আরেক প্রত্যক্ষদর্শী বিমল মিস্ত্রি বলেন, শৈলেন্দ্রনাথ হালদার প্রায় ৬০ বছর ধরে এই বাগান দখল করে আসছে কিন্তু নিজের রেকর্ডিং এবং দখলকৃত বাগানে সুপারি পারতে গেলে বাধা দেয় এক পর্যায়ে রড, দা ও  কুড়াল দিয়ে আঘাত করলে তাৎক্ষণিক শৈলেন্দ্রনাথ হালদার অনিতা মন্ডল সুব্রত হালদার সহ ৩-৪ জন কে কুপিয়ে গুরুতর আহত ও যখম করেছে।

    নেছারাবাদ উপজেলা কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোশারেফ শবনম বলেন, আমাদের নেছারাবাদ উপজেলা কমপ্লেক্সে দু'জন রোগী এসেছে তারা স্বামী-স্ত্রী, আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তাদের মাথায় প্রচন্ড রকমের জখম হয়েছে। তাদের অবস্থা গুরুতর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    এই বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসাইন বলেন, আমার কাছে একটি অভিযোগ এসেছে, মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ ডিসেম্বর, ২০২২ ১০:২২ অপরাহ্ন