শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী মহড়া ও পথসভা

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ ডিসেম্বর, ২০২২ ১০:০৪ অপরাহ্ন

    পিরোজপুরে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী মহড়া ও পথসভা

    পিরোজপুরে বিএনপির জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও আগুন সন্ত্রাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সভা, মহড়া ও  পথসভা করেছে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার বেলা ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় এ বিএনপি জামায়াত এর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও আগুন সন্ত্রাস প্রতিরোধে একটি সভা শেষে শহরে মহরা দেয় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক প্রচার সম্পাদক খান মো: আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারন সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।

    জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিএনপি জামায়াতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ও আগ্নিসন্ত্রাস প্রতিরোধে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের এ মহরা ও পথসভা। শান্তিু প্রিয় পিরোজপুরে কোন রকম বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। শহরের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সোচ্চার রয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন তা সম্পূর্ণ রুপে প্রতিহত করবে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ ডিসেম্বর, ২০২২ ১০:০৪ অপরাহ্ন