শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার যাত্রী নিহত

বেনাপোল প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ন

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার যাত্রী নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মোল্লা (২০) নামে এক সিএনজি অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ ঘটনা ঘটে। নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আনছার মোল্লার ছেলে।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, নাভারন বাগআঁচড়ার মধ্যে চলাচলকারি একটি সিএনজি অটোরিক্সা বাগআঁচড়ার দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা যশোরমুখি একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী পিন্টু মোল্লা ছিটকে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অটোরিক্সার চালকও আহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকে অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১১ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১১ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৫ পূর্বাহ্ন