শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা ও পৌর যুবলীগের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সেলিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, কানসাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সামিউল ইসলাম বাবু ও পৌর ছাত্রলীগ সভাপতি আলীরাজসহ অন্যরা।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ সৌরভ এবং মুক্তিযুদ্ধ সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডের সহ-সভাপতি আল মামুন প্রমূখ। অনুষ্ঠানে পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ ডিসেম্বর, ২০২২ ০৮:২৪ পূর্বাহ্ন