শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ ডিসেম্বর, ২০২২ ০৮:১১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে মোটরসাইকেল-ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ১

    শিবগঞ্জে মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে বায়েজিদ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বিকেলে উপজেলার শ্যামপুর হাজীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভবানীপুর বটতলা এলাকার শিহাব উদ্দিনের ছেলে বায়েজিদ (২৯) ও আহত ব্যক্তি একই এলাকার নতুন হাট গ্রামের রবিউল ইসলামের ছেলে জুনায়েদ (১৯)।

    পুলিশ জানায়, বিকেল পৌণে ৫টার দিকে বিনোদপুর থেকে মোটসাইকেল যোগে বায়েজিদ ও জুনায়েদ কানসাট বাজার যাচ্ছিলেন এ সময় শ্যামপুর হাজীপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহন হন বায়েজিদ ও জুনায়েদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে মারা যান বায়েজিদ। আহত জুনায়েদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক।

    শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ ডিসেম্বর, ২০২২ ০৮:১১ পূর্বাহ্ন