শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোলাপবাগে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে : কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ডিসেম্বর, ২০২২ ১১:০৩ অপরাহ্ন

    গোলাপবাগে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির অর্ধেক পরাজয় হয়েছে : কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নয়াপল্টন থেকে বিএনপি গোলাপবাগে গেছে। এর মধ্য দিয়ে তাদের অর্ধেক পরাজয় হয়েছে।

    আজ শুক্রবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও অব্যাহত অপরাজনীতির প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা কাল সাভারে চলে যাচ্ছি। বিএনপি থাকবে ঢাকায়।’

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে সরকার নাকি ভয় পেয়ে গেছে। পল্টনে সমাবেশ করবই এ কথা যারা বলেছে তারা এখন গোলাপবাগে। পরাজয় কার হলো? আমাদের না বিএনপির? কার পরাজয় হলো? অর্ধেক পরাজয় হয়ে গেছে। পল্টনে সমাবেশ করতে পারেনি। আন্দোলন কর্মসূচির পরাজয় এখানেই অর্ধেক হয়ে গেছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে এই ঢাকা শহর দিয়ে গেলাম। আমরা ক্ষমতায় আমরা কেন অশান্তি চাইব। আমরা ক্ষমতায় আমরা কেন বিশৃঙ্খলা করব। আরও এক বছর বাকি নির্বাচনের। আগামীকাল ১০ তারিখ সতর্ক পাহারা, ঠিক আছে।

    আওয়ামীলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামশ পরশ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর