শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মির্জা ফখরুল ও আব্বাসকে গভীর রাতে আটক

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ডিসেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    মির্জা ফখরুল ও আব্বাসকে গভীর রাতে আটক

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বলেছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাদের বাসা থেকে আটক করে নিয়ে গেছে।

    মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, ‘ডিবি পুলিশ সদস্যরা রাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে বলেছে, উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেন।’

    পরে ভোর ৬টায় বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম তার উত্তরার বাসায় সাংবাদিকদের বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশেপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমান ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নীচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’

    তিনি আরও বলেন, ‘বিএনপি মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছেন। শরীরটা তার ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান।পরে ওরা আসলে কিছু ওষুধপত্র নিয়ে চলে যান।’

    প্রায় একই সময়ে ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা মির্জা আব্বাসকে নিয়ে গেছেন বলে জানিয়েছেন শায়রুল। তবে এ আটকের বিষয়ে পুলিশের কোন বক্তব্য জানা যায়নি।


    এদিকে ৯টি বিভাগীয় সমাবেশ শেষে আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির গণসমাবেশ করার কথা রয়েছে। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল। তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। সমাবেশস্থল নিয়ে পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে আলোচনা চলার মধ্যে বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান ও সংঘর্ষ ঘিরে উত্তেজনা বাড়ে।

    এরপর গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে বিকল্প ভেন্যু হিসেবে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাংলা কলেজ মাঠের প্রস্তাব আসে এবং পছন্দের যে কোন একটি স্থানে বিএনপি সমাবেশ করবে বলে প্রতিনিধি দলের প্রধান বরকত উল্লাহ বুলু জানান। পরে রাতেই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে সম্ভাব্য দুটি ভেন্যু পরিদর্শন করেন বিএনপি নেতারা।

    এ ব্যাপারে মির্জা আব্বাস জানিয়েছিলেন, তারা দুটি ভেন্যু পরিদর্শন করেছেন। এখন এ নিয়ে স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন। তিনি জানান, সমাবেশের জন্য তাদের ভালো প্রস্তুতি আছে। কিন্তু মারামারির জন্য প্রস্তুতি নেই। তবে সমাবেশের এই মাঠ নিয়ে সিদ্ধান্ত আসার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের আটক হওয়ার খবর আসে। এতে সমাবেশ নিয়ে অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অনেকে মনে করছেন।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর