শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আবৃত্তিশিল্পী হাসান আরিফ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৮ ডিসেম্বর, ২০২২ ১১:২২ অপরাহ্ন

    আবৃত্তিশিল্পী হাসান আরিফ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, হাসান আরিফ বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে এক অনন্য নাম। তার আবৃত্তি শুনে আমি বরাবরই মুগ্ধ ও চমৎকৃত হতাম। কোথাও আবৃত্তি চর্চার কথা শুনলে তার নামটিই সবার আগে মাথায় আসতো। অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান তার কণ্ঠে আবৃত্তি ছাড়া পূর্ণতা পেতো না। গুণী আবৃত্তিশিল্পী হাসান আরিফ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।

    প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হাসান আরিফ স্মৃতি সংসদ আয়োজিত 'হাসান আরিফ অন্তরে মম' শীর্ষক প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ এর জন্মদিনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বিশিষ্ট কবি ড. মুহাম্মদ সামাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্যাহ।

    স্বাগত বক্তব্য রাখেন হাসান আরিফ স্মৃতি সংসদ এর আহবায়ক আজহারুল হক আজাদ। স্মৃতিচারণ করেন হাসান আরিফের বোন রাবেয়া রওশন তুলি।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৮ ডিসেম্বর, ২০২২ ১১:২২ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৮ ডিসেম্বর, ২০২২ ১১:২২ অপরাহ্ন