পাইকগাছায় পাখি শিকার করায় যুবককে কারাদন্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

৭ ডিসেম্বর, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

পাইকগাছায় পাখি শিকার করায় যুবককে কারাদন্ড

পাইকগাছায় পাখি শিকারের অপরাধে হাসিব রহমান (৩২) নামের এক যুবককে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ড প্রাপ্ত যুবক উপজেলার গজালিয়া গ্রামের কুদ্দস মোড়লের ছেলে। পাখি শিকারী হাসিব মঙ্গলবার সকালে গজালিয়া এলাকায় এয়ারগান দিয়ে পাখি শিকার করছিল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন হাসিবকে এয়ারগান ও এক’শ রাউন্ড সীসার গুলিসহ আটক করে। তার কাছ থেকে শিকার করা বিভিন্ন প্রজাতির ৯টি পাখি উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম পাখি শিকারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর আওতায় আটক হাসিব কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার মোহাম্মদ ইব্রাহিম, আনসার সদস্য ফয়সাল হোসেন ও জাহাঙ্গীর আলম।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৭ ডিসেম্বর, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৭ ডিসেম্বর, ২০২২ ০৭:৫১ পূর্বাহ্ন