শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৭ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন

    পাইকগাছায় প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

    খুলনার পাইকগাছা উপজেলার ইউ,আর,এইচ,এস উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে একাধিক প্রার্থীর নিকট থেকে উৎকোচ গ্রহণের অভিযোগে নিয়োগ বোর্ডের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন অভিভাবকসহ এলাকাবাসী।

    গতকাল বিকেলে ভূক্তভোগীদের পক্ষে স্থানীয় রহিমপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আব্দুল গনি মোড়লের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য সঞ্জয় মজুমদার, শহীদুজ্জামান মোড়ল, দিনু মজুমদার, বিদ্যালয়ের পিটিআই সদস্য মীর ইদ্রিস আলী, মোঃ বাচ্চু মোড়ল, ভুক্তভোগী মোঃ মোক্তার হোসেনসহ অন্যান্যরা। মানবন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ পেতে নগদ ৭ লক্ষ টাকা প্রদান করেও চাকুরি পাননি স্থানীয় অসহায় চা-দোকানি। তারা আরো বলেন, বিদ্যালয়ের সাবেক নৈশ প্রহরী দিনু মজুমদারের মেয়ে কমলা মজুমদারকে আয়া পদে চাকুরী দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক উত্তম দাশ ৪ লক্ষ টাকা গ্রহন করলেও তার চাকুরী হয়নি। এসব টাকা ফেরৎ পাওয়ার পাশাপাশি তারা ঘটনার তদন্তপূর্বক তার শাস্তির দাবি করেন। এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা নিয়োগ বাণিজ্যেও সাথে সম্পৃক্ত প্রধান শিক্ষকের পাশাপাশি জড়িত অন্যান্যদেরও শাস্তি দাবি করেন।

    ভূক্তভোগী মোক্তার হোসেন তার বক্তব্যে বলেন, উপজেলার ইউ,আর,এইচ,এস উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষকসহ নৈশ প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদের জন্য গত ১৩ জুলাই ২০২২ জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর নির্ধারিত ৫ নভেম্বর চাকরি প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য ডাকযোগে এ্যাডমিড কার্ড পাঠানো হয়। এর আগে তিনি নৈশ প্রহরী পদে আবেদনপূর্বক চাকুরী পেতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ৭ লক্ষ টাকা প্রদানের চুক্তি করেন। সে অনুযায়ী ৩ কিস্তিতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের সাক্ষীদের উপস্থিতিতে সমুদয় ৭লক্ষ টাকা পরিশোধ করেন। এরপর পরীক্ষার আগে গত ৩ নভেম্বর প্রধান শিক্ষক মোক্তারকে ডেকে চাকুরি পেতে আরও ৩লক্ষ টাকা অতিরিক্ত দাবি করেন। তবে তিনি দাবি অনুযায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করে প্রদেয় টাকা ফেরৎ চান। এসময় অভিযুক্ত ঐ শিক্ষক ফের তাকে চাকুরী প্রদানে পূর্ণ আশ্বাস দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে বলেন।

    সর্বশেষ গত ৫ নভেম্বর পাইকগাছা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোক্তার হোসেনের কাংখিত নৈশ প্রহরী পদে তাকে বাদ দিয়ে প্রশান্ত সরকার নামে অপর এক প্রার্থীকে নিয়োগ প্রদান করেন। পরে স্বাক্ষীদের সাথে নিয়ে তিনি প্রধান শিক্ষকের নিকট গেলে ১ লক্ষ টাকা দিয়ে ৬ লক্ষ টাকা পরবর্তী ৩ দিনের মধ্যে পরিশোধের প্রতিশ্রæতি দিলেও নানা তালবাহানা করায় বাধ্য হয়ে তিনি পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- সি,আর নং-১২৬৯। বর্তমানে মামলাটি পিবিআই’র তদন্তাধীন রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন