শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ ডিসেম্বর, ২০২২ ১২:৫৪ অপরাহ্ন

    শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা 

    শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে সিএসপিবি প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে কেস ম্যানেজমেন্টভূক্ত ৮ জন শিশুর বিভিন্ন ধরণের কেস নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি কেসের করণীয়, সমস্যা ও সমাধানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

    সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪টি সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি-সিবিসিপিসি’র তালিকা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমাজকর্মীকে প্রদান করে কমিটির সাথে যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নওয়ারী কেস ম্যানেজমেন্টভূক্ত ১৮৯ জন সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারকে কিভাবে সরকারের বিভিন্ন সেবার সাথে সম্পৃক্ত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশু সুরক্ষায় সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ফিন্ড সুপারভাইজার শাহজালাল, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আলী হায়দার ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ ডিসেম্বর, ২০২২ ১২:৫৪ অপরাহ্ন