শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান মৎস্য মন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ডিসেম্বর, ২০২১ ১১:২৩ অপরাহ্ন

    বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবান মৎস্য মন্ত্রীর
    বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মৎস্য মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, "বন্ধুত্বের মৈত্রী বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। বন্ধুত্বের বন্ধনের মাঝে কোন ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ আলাদা বিভাজন করা যায় না। নিজেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরিচয়ে পরিচিত না করে মানুষের পরিচয়ে পরিচিত করতে হবে। মৈত্রীর বন্ধন যেন ধর্মীয় চিন্তা-চেতনায় পৃথক না হয়ে যায়"।
    ‌‌
    শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর কাউন্সিল হলে আস্থা-৯৩ ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী বন্ধু উৎসব ২০২১ এর উদ্বোধন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    আস্থা-৯৩ ফাউন্ডেশনের সভাপতি টি এইচ এম জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    অনুষ্ঠানে মন্ত্রী বলেন,  “বন্ধুত্বের উচ্ছ্বাসের মধ্যে দেশাত্মবোধ, দুর্নীতি বিরোধী মানসিকতা, নৈতিকতা এবং মূল্যবোধকে জাগ্রত করে রাখতে হবে। যে মানুষের ভেতরে স্বচ্ছতা নেই, একাগ্রতা নেই, নিষ্ঠা নেই, অধ্যাবসায় নেই, সে মানুষের জীবন সফল  হতে পারে না"।

    তিনি আরো বলেন, "চিত্তের বিত্তবানরাই আসল ধনী। বাইরের প্রাচুর্য, অর্থ, দালান-কোঠা দিয়ে কোনদিন আসল ধনী হওয়া যায় না। এজন্য সন্তানে বিনিয়োগ করা প্রয়োজন। যাতে সন্তান আদর্শ মানুষ হতে পারে। যাতে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটে"।  

    মন্ত্রী আরো বলেন, “মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি কাজ করে। তার একটি মনুষ্যত্ব, অপরটি হচ্ছে পশুত্ব। সমাজের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে"।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর