১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি তদন্ত রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম, প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজীর আহমেদ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, ইউআরসি ইনস্ট্র্যাক্টর ইমান উদ্দীন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, সমবায় কর্মকর্তা জাকারিয়া, তথ্য সেবা সহকারী কর্মকর্তা তাকরিমা সুলতানা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দীন, স্বপন ঘোষ, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রেস ক্লাবের সহসভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, মাজহারুল ইসলাম মিথুন, নিজাম উদ্দীন ও নাজমা কামাল। সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।