পাইকগাছায় আন্তজার্তিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

৫ ডিসেম্বর, ২০২২ ১২:১০ অপরাহ্ন

পাইকগাছায় আন্তজার্তিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

পাইকগাছায় ৩১ তম আন্তজার্তিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি তদন্ত রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রতিবন্ধী বিকাশ সরকার, ব্রজেন ও আন্দ্রীয় ডি রোজারিও। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৫ ডিসেম্বর, ২০২২ ১২:১০ অপরাহ্ন