শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁদা না দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা! বাড়িঘর ভাঙচুর মালামাল লুট

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২২ ১১:০৪ অপরাহ্ন

    চাঁদা না দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা! বাড়িঘর ভাঙচুর মালামাল লুট

    পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি ইউনিয়নের  দর্জি বাড়ি গ্রামের   চাঁদা না দেয়ায় সৌদি  প্রবাসীর স্ত্রীকে ঘরে অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে!

    অভিযুক্তদের এলোপাতাড়ি কোপে ঘরের বিভিন্ন স্থানে  দরজা জানালা পানির পাইপ  ফ্রিজ ট্রাঙ্ক কেটে ফেলা হয় , এসময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলেও জানায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রুমা বেগম।শুক্রবার বিকেলে ভুক্তভোগী প্রবাসী মোঃ জাকির হোসেন দর্জি নিজ বাড়ির এই  ঘটনা ঘটে।

    জাকির হোসেন দর্জির বাড়িতে তার স্ত্রী এবং দুটি ছোট বাচ্চা ছিলেন ভাঙচুর ও লুটপাট করে ওই পরিবারকে ঘরের মধ্যে আটকে সন্ত্রাসীরা চলে যায়। স্থানীয় এলাকায় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে  জানান নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এমনটি হতে পারে ।

    একটি সূত্র পরিবারে সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘ ২২ বছর সৌদি আরব প্রবাসে আছেন জাকির হোসেন দর্জি এলাকায় তিনি বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন।  

    তার আত্মীয়-স্বজনের মধ্যে তার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করা হয় এবং তিনি সাধ্যমত আত্মীয়-স্বজনদের টাকা দেন।

    এই প্রতিবেদককে টেলিফোন এ জাকির হোসেন দর্জি জানান কেন তারা আমার ঘরে হামলা করেছে এবং আমার সন্তান ও স্ত্রীকে জিম্মি করে আটকে রেখেছে তা আমার বোধগম্য নয়। এ ব্যাপারে আমি আমার স্ত্রীকে ট্রিপল নাইনে ফোন দিতে বলায় ট্রিপল নাইন থেকে ইউনিয়ন পরিষদের দায়িত্বগত চৌকিদারকে বলায় তিনি আমার স্ত্রী ও সন্তানদের উদ্ধার করে হেফাজতে নেন।
    এর পারে আমার স্ত্রী রুমা বেগম একটি সাধারণ ডায়েরি করেছেন।

    ভুক্তভোগী রুমা বেগম বলেন আকস্মিকভাবে বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে সোহাগ ও ইব্রাহিম এর  নেতৃত্বে চারজনার একটা গ্রুপ ঘরের মধ্যে ঢুকে এবং বাহিরে আরো লোক দাঁড়ানো ছিল তারা ঘরের আসবাবপত্র তছনছ করে  ঘরে থাকা নগদ-এক লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার ও দুইটা দামি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়, তার দেশিও অস্ত্র দিয়ে ঘরের দরজা জানালা সহ অনেক কিছু ভাঙচুর চালায়। এবং যাবার সময় সদর দরজা বন্ধ করে আমাদেরকে অবরুদ্ধ করে রেখে যায় হুমকি দিয়ে বলে যায় বেশি বাড়াবাড়ি করলে আমাকে মেরে ফেলা হবে।

    পরে আমি ট্রিপল নাইনে কল দিলে তারা আমাকে সহযোগিতা করে ঘর থেকে উদ্ধার করেন।  বাড়ির প্রতিবেশী  দেবর ও ভাসুররা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং তারা কোন প্রকার প্রতিবাদ করে নাই। আমি নিরাপত্তা ঝুঁকিতে ভুগছি।

    এব্যাপারে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার এই প্রতিবেদক কে বলেন ঘটনা আমি শুনেছি ঘটনা সত্য, ঘটনাস্থলে গিয়েছি এবং আমি থানাকে অবহিত করেছি পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কাউখালী থানার এস,আই (এই অভিযোগের দায়িত্বপ্রাপ্ত) মোঃ কবির হোসেন জানান পারিবারিক বিরোধ মীমাংসা করার চেষ্টা চলছে।

    মামলার আসামিপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে তারা এই প্রতিবেদককে জানান আমরা টাকা পাবো
    তাই ভাঙচুর করেছি চুরির  কথা অস্বীকার করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ডিসেম্বর, ২০২২ ১১:০৪ অপরাহ্ন