শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় নানান আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

    বেনাপোল প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন

    শার্শায় নানান আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

    যশোরের শার্শায় ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধী সদস্যদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং নাভারণ প্রতিবন্ধী বিদ্যালয় ও জীবন থেরাপি সেন্টারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. আবু বাক্কার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন আহম্মেদ তোতা, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, ইউপি সদস্য আবুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ও সংস্থার দাতা সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিশেষ চাহিদা সম্পূর্ণ বয়স্ক ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন