শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শায় আওয়ামীলীগের দুই গ্রæপের সংঘর্ষে আহত ১২

    বেনাপোল প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    শার্শায় আওয়ামীলীগের দুই গ্রæপের সংঘর্ষে আহত ১২

    যশোরের শার্শায় আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্যের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ১২ জন কর্মী। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় বহিলাপোতা গ্রামের মামুন, রুবেল হোসেন ও জমির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

    শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

    পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, পূর্বশক্রতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে বহিলাপোতা গ্রামের মাদক সম্রাট জব্বার বাহিনী ও সাবেক চেয়ারম্যান কামাল বাহিনীর সাথে একই এলাকার সাবেক মেম্বর মুজিবর ও তার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অর্তকিতভাবে মুজিবুর রহমানসহ পরিবারের উপর হামলা চালায়। এলাকার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বহিলাপোতা গ্রামে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

    এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের মধ্যে এ ঘটনার সৃষ্টি হয়েছে। দুই পরিবারের আগে থেকেই বিভেদের কারণে আগামীকাল রবিবার স্থানীয় লোকজন ও এলাকাবাসীদের সাথে নিয়ে বসার কথা ছিলো। কিন্তু আজ শনিবার দুপুরে হঠাৎ শুনলাম দু‘গ্রুপের মধ্যে মারামারি হয়েছে এবং ১০/১২ জন আহত হয়ে হাসপাতালে। দু‘গ্রুপের সকলে আওয়ামী লীগের রাজনীতি করে।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, মারামারির বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন