শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ন

    পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

    পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার লক্ষীখোলা কলেজিয়েট স্কুল মাঠে দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট, উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরাম বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিতরণ এবং প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

    কলেজের অধ্যক্ষ কেএম মেছবাহুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক এবং কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা কেএম আরিফুজ্জামান তুহিন।

    শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের সভাপতি কেএম আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, বিভ‚তি ভ‚ষণ সানা, এসএম শাহবুদ্দীন শাহীন, সায়েদ আলী কালাই, বিকাশ চন্দ্র সরকার, প্রতিবন্ধী শিক্ষার্থী তাসলিমা খাতুন, তুহিন, ফাহিম ও অসীম সরকার। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ এবং খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ন