শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কঙ্গোয় গণহত্যার ঘটনায় তিনদিনের শোক

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ ডিসেম্বর, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    কঙ্গোয় গণহত্যার ঘটনায় তিনদিনের শোক

    কঙ্গোর পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের  গণহত্যার ঘটনায় শনিবার দেশটিতে তিন দিনের জাতীয়  শোক কর্মসূচী শুরু হয়েছে।  গণহত্যায় শতাধিক লোক নিহত হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হযেছে।

    সরকার এম২৩ মিলিশিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার দেশটির গোমা নগরীর প্রায় ৭০ কিলোমিটার উত্তরে  গ্রাম কিশিশে ৫০ জনকে হত্যা করার অভিযোগ করেছে। এম-২৩ মিলিশিয়ার সাথে সরকারের এক মাসব্যাপী দ্বন্দ্ব চলছে।

    তবে এম২৩ মিলিশিয়া এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ উল্লেখ করে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করেছে।
    সরকারি মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, শুক্রবার মন্ত্রী পরিষদের বৈঠকে ডিআরসি-এর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি কিশিশে স্বদেশী গণহত্যার কঠোর ভাষায়  নিন্দা করেছেন। তিনি  আরো জানান, শিসেকেদি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। এ সময় সারা  দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

    মুয়ায়া বলেন, সোমবার ক্ষতিস্থদের সহায়তার জন্য একটি টেলিভিশন তহবিল সংগ্রহ ইভেন্টের মাধ্যমে শোক সমাপ্ত হবে।
    গণহত্যার প্রতিবেদন প্রকাশের পর একটি স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। মুয়ায়া বলেন, প্রেসিডেন্ট বিচারমন্ত্রীকে অবিলম্বে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে বলেছেন এবং একই সাথে এই যুদ্ধাপরাধের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩ ডিসেম্বর, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩ ডিসেম্বর, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন