শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

    প্রহসনের নির্বাচন জনগণ মেনে নিবেনা: চরমোনাই পীর

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ডিসেম্বর, ২০২২ ১০:৫৬ অপরাহ্ন

    প্রহসনের নির্বাচন জনগণ মেনে নিবেনা: চরমোনাই পীর

    ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে স্বচ্ছ একটি নির্বাচনি ব্যবস্থা তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালোটাকার মালিক ও গডফাদারদের কাছে নির্বাচন কমিশন অসহায়। ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। এমতাবস্থায় দেশের নির্বাচনি ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন দেশের জনগণ মেনে নিবেনা।

    শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

    পরে চরমোনাই পীর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে শরিফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল পদে ইউসুফ আহমাদ মানসুরের নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পড়ান।

    চরমোনাই তার বক্তব্যে আরও বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দূর্নীতি চরম আকার ধারণ করেছে। দূর্নীতিবাজরা আঙুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দূর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিনত হয়েছে।

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের  প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর